3 Answers
১) আখরোটঃ আখরোট খেলে স্মৃতিশক্তি ভালো হয়। কারণ এতে ভিটামিন, মিনারেল, ওমেগা ত্রি প্রভৃতি থাকে। যা মস্তিষ্কের পক্ষে ভালো। ২) মাছঃ এতে থাকে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড। মাছ খেলে প্রোটিনের মাত্রাও বৃদ্ধি পায়। তাই স্মৃতিশক্তি ভালো করার জন্য মাছ খাওয়া প্রয়োজন। ৩) কফিঃ কফি থেকে মস্তিষ্কের ধারণ ক্ষমতা অনেকাংশে বেড়ে যায়। কফি এনার্জি জোগাতে সাহায্য করে। শরীর তরতাজা রাখার সঙ্গে সঙ্গে তা মস্তিষ্কের পক্ষেও উপকারী। ৪) ডিমঃ ডিমে প্রোটিনের মাত্রা বেশি থাকার ফলে তা শরীরকে সুস্থ রাখে এবং মস্তিষ্কের স্বাস্থ্যের পক্ষেও তা ভালো। তাই ডিম খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।
পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, শস্যকণা, যব, জই, আলু, গম, শিম, মটরশুঁটি, ফল এবং সবজি জাতীয় খাবারগুলো মস্তিষ্ককে প্রচুর পরিমাণ শক্তি প্রদান করে৷ এছাড়া বাদাম, চীনা বাদাম, চীনা বাদামের তেল, সামুদ্রিক মাছ যেমন - হেরিং, ম্যাকারেল, টুনা ও স্যামন মাছও মস্তিষ্কের খাবার হিসেবে বেশ উপকারী৷ কারণ এই খাবারগুলোতে আছে এমন এক ধরণের অ্যাসিড, যা স্ট্রোক এবং এই জাতীয় নানা রোগের হাত থেকে বাঁচতে সাহায্য করে৷ মস্তিষ্কের জন্য ভিটামিন এ, সি এবং ই এর গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেছেন বার্লিনের পুষ্টিবিজ্ঞানী মানুয়েলা মারিন৷ মস্তিষ্কের বিভিন্ন কোষ-এর ক্ষয়রোধ করা এবং স্নায়ু ও রক্তপ্রবাহী পথের সুরক্ষার জন্য এই ভিটামিনগুলো ভীষণ উপকারী৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy