1 Answers

অন্তঃক্ষরা গ্রন্থি মানবদেহে অবস্থিত এক প্রকার গ্রন্থি। এই গ্রন্থি মূলত এক প্রকার আবরণী কলা। এই গ্রন্থিতে কোনো নালী থাকে না। তাই এদেরকে অনালী বা নালীবিহীন (Ductless gland) গ্রন্থিও বলা হয়। এই গ্রন্থিগুলো থেকে ক্ষরিত রস সরাসরি রক্তে মিশ্রিত হয়। এই রসকে সাধারণভাবে হরমোন বলা হয়। হরমোন রক্তের মাধ্যমে সারাদেহে ছড়িয়ে পড়ে এবং দেহের নানা ধরনের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে।

9228 views