1 Answers

ভবিষ্যতে আইসিটিবিহীন একটি দিন ও কল্পনা করা সম্ভব নয়।আইসিটির সর্বমুখী ব্যবহারের ব্যবহারের কারণে কোনো প্রতিষ্ঠানে কর্মী হিসেবে যোগ দেয়া কিংবা নিজেই একটি প্রতিষ্ঠান তৈরি উভয়ক্ষেত্রে আইসিটিকে এড়িয়ে যাওয়া সম্ভব হবে না।নিজের ক্যারিয়ার ক্ষেত্রে তাই আইসিটিতে দক্ষতা উন্নয়নের জন্য নিজেকে যথেষ্ট সচেতন হতে হবে।সাধারণ অফিস সফটওয়্যারের ব্যবহার,ইন্টারনেট,ই-মেইল,সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রায় সব কিছুতেই প্রাথমিক দক্ষতা না থাকলে আগামীতে কোথাও চাকরি পাওয়া কঠিন হবে।অন্যদিকে ওয়েবসাইট বিনির্মাণ,কম্পিউটার নিরাপত্তা ইত্যাদি বিশেষায়িত কাজের চাহিদাও বিপুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে।বিশ্বব্যাপী তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্যারিয়ার গঠনে একটি বড় ক্ষেত্র।তথ্য প্রযুক্তির প্রধান উপাদানটি বলা চলে কম্পিউটার।এ কম্পিউটারে যে কতশত কাজ আছে কল্পনাতীত।কম্পিউটার,ইন্টারনেট,মোবাইল,কল সেন্টার ইত্যাদি সব ই এর অন্তর্ভুক্ত।

4927 views Answered

Next steps