1 Answers
বিনা জর্দাতে যদি কেউ পান খায় তাহলে সেটা জায়েয হবে, পানের সাথে জর্দা বা তামাক খাওয়া যেহেতু ডাক্তারি মতে নিশ্চিত শারীরিক ক্ষতি হয় এবং এতে কোন উপকারও নেই তাই জর্দা খাওয়া নাজায়েয হবে এবং গোনাহও হবে, কিন্তু সিগারেটের মত হারাম হবে না কারণ জর্দা সিগারেটের মত মারাত্মক ক্ষতিকারক নয় । জর্দা খাওয়া অপব্যয়ের মধ্যেও শামিল,পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। ( সূরা বাকারা, আয়াত নং ১৯৫ ) অন্য আয়াতে বলেন,নিশ্চয়ই অপব্যয়কারী শয়তানের ভাই । (সূরা বানী ইসরাঈল,আয়াত নং ২৭ ) সিগারেট জর্দা পুষ্টিকরও নয়, আবার ক্ষুধা নিবারণ মূলকও নয়, তাই এগুলো খাওয়া থেকে বিরত থাকা বিচক্ষণতার পরিচয় । জাহান্নামীদের খাবারের প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, এটা তাদের পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না । (সূরা গশিয়াহ,আয়াত নং ৭) আর দুর্গন্ধযুক্ত অবস্থায় নামাযে দাঁড়ানো নাজায়েয । হাদীসে হালকা দুর্গন্ধ কাঁচা পেঁয়াজ রসুন খেয়েও মসজিদে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে । ( সহীহ বুখারী হাদীস নং ৫৪৫২ )
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy