1 Answers
হলুদের দাগ লেগে গেলে সবার আগে তাতে জল ঢালুন বা জল দিয়ে হালকা করে ঘষে নিন। এতে দাগ কিছুটা হলেও হালকা হয়ে যাবে। বেশিক্ষণ হলুদের দাগ শুকিয়ে গেলে তা তোলা খুব বেশি অসুবিধাজনক হয়ে যায়। এরপর কাপড়টি একটি পরিষ্কার সমান জায়গায় রেখে তাতে ১-২ চামচ বেকিং সোডা ঢেলে একটি টুথব্রাশ দিয়ে ঘষে নিন। খুব বেশি ঘষবেন না এবং যে কোনো একটি ডিরেকশনে ঘষতে হবে। ৫ মিনিট ঘষে নিয়ে ওই জায়গাটি ধুয়ে ফেলুন। এবার নরমাল ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে কিন্তু আপনার কাপড়ে হলুদের দাগ চলে যাবে।
6769 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy