1 Answers

ইসলামের দৃৃষ্টিতে পরিবার পরিকল্পনা সম্পূর্ণ হারাম। তবে ইসলামি বিশেষজ্ঞদের মতে যদি প্রথম সন্তানের ক্ষতি হয় তাহলে দ্বিতীয় সন্তানের জন্য বিভিন্ন পরিকল্পনা করা যায়। তাছাড়াও শারীরিক কোনো ক্ষতি বা রোগের কারণে অতিরিক্ত বাচ্চা নেয়া থেকেও বিরত থাকা ইসলামে কোনো বাধা নেই। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে এরশাদ করেছেন  দারিদ্র্যের ভয়ে (তোমরা) নিজেদের সন্তান হত্যা করো না। আমি তাদেরও রিজিক দেব এবং তোমাদেরও। অবশ্যই তাদের হত্যা করা মহাপাপ। (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৩১) তাছাড়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন তোমরা প্রেমময়ী নারী দেখে বিবাহ কর আর অধিক সন্তান জন্মদানে সক্ষম নারী ৷ কেননা আমি কিয়ামতের দিন আমার অধিক উম্মত নিয়ে গর্ব করব, অহংকার করব। তাই নিঃশর্তে বলা যায় ইসলামের সাথে বিধর্মীদের তৈরি করা অনৈসলামিক কর্মকাণ্ড পরিবার পরিকল্পনা এটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং ইসলামে হারাম।

6681 views Answered

Related Questions

Next steps