1 Answers

তামাক দিয়ে ধূমপান (বিড়ি, সিগারেট), চাবানো (জর্দা) এবং নাক দিয়ে গ্রহন করা হারাম, এটি খুব ক্ষতি সাধন করে এবং সাধারন ভাবে এটিকে খারাপ বস্তুদের অন্তর্ভুক্ত বলে ধরা হয়। যদিও ধূমপান অথবা নাক দিয়ে তামাক গ্রহন করা নির্দিষ্ট ভাবে কুরআন বা সুন্নাতে উল্লেখ নেই, এটি অন্তর্ভুক্ত আছে সাধারন প্রমানে, যা নিষিদ্ধ করে কোন প্রকার (বস্তু) যা হারাম হয় এবং যা ক্ষতিকর। মহান আল্লাহ্‌, রাসূল (সা:) –কে ব্যাখ্যা করছেন এবং বলছেন: তিনি তাদেরকে নির্দেশ দেন সৎকর্মের, বারণ করেন অসৎকর্ম থেকে; তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষনা করেন ও নিষিদ্ধ করেন হারাম…[সূরা: ৭, আয়াত: ১৫৭] আল্লাহ্‌ আরও বলেছেন: নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না…[সূরা: ২, আয়াত: ১৯৫] রাসূল (সা:) আরও বলেছেন: তাতে না থাকবে কোন ক্ষতি, না কোন পরস্পর ক্ষতিকর বিষয়…[ইবনে মাজাহ্‌, মুসনাদে আহম্মদ] Medically প্রমান হয়েছে যে ধূমপান ক্ষতিকর, সুতরাং এটি হারাম। উপরন্তু তামাকে অর্থ নষ্ট করা নিষিদ্ধ, আল্লাহ্‌ বলছেন: কিছুতেই অপব্যয় করো না। নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ…[সূরা: ১৭, আয়াত: ২৬-২৭]

7743 views Answered

Next steps