1 Answers

কোনো ব্যক্তির জন্য তার অল্পবয়স্ক ছেলেকে বিয়ে দেয়া জায়েজ। এমনকি সে যদি বালেগ নাও হয়ে থাকে। সেই ব্যক্তির জন্য তার অল্পবয়স্ক মেয়েকেও বিয়ে দেয়া জায়েজ যদিও সেই মেয়ে বালেগা না হয়ে থাকে। এ ব্যাপারে ইজমা বর্ণিত আছে। তবে এটিও উল্লেখযোগ্য যে, বিবাহের উপযুক্ততার বিষয়টিও বিবেচনা করা হয়। এবং সেই বিবাহের দ্বারা সত্যিকার অর্থেই কল্যাণ আছে কিনা এটিও দেখা হয়। ইবন আব্দুল বার(র.) বলেছেনঃ উলামাগণ সর্বসম্মতভাবে একমত যে, একজন বাবা তার অল্পবয়স্ক কন্যার সাথে আলাপ না করেই তাকে বিয়ে দিতে পারেন। রাসুলুল্লাহ (ﷺ) আয়িশা(রা.)কে বিয়ে করেন যখন তাঁর বয়স ছিলো ৬ বছর। [উদ্ধৃতি সমাপ্ত; আত-তামহিদ ১৯/৯৮] ইসমাঈল ইবন ইসহাক(র.) বলেছেন, একজন বাবা তার অল্পবয়স্ক কন্যাকে বিয়ে দিতে পারেন। কন্যাকে এই আদেশ পালন করতে হবে। এ ব্যাপারে মুসলিমদের ইজমা রয়েছে। [আত-তামহিদ ১৯/৮৪]

10207 views Answered

Related Questions

Next steps