2 Answers
মুখস্ত শক্তি বৃদ্ধ করতে হলে কিছু কাজ আপনাকে অবশ্যই করতে হবে।এগুলো হলো: ১। কথা কম বলতে হবে। ২। বেশি চিল্লাচিল্লি করা যাবে না। ৩। সঠিক সময়ে ঘুমাবেন ও উঠবেন। ৪। মস্তিষ্ক কে সবসময় ঠান্ডা রাখবেন। *আশা করি,উক্ত বিষয় মানলে মুখস্ত শক্তি কয়েকগুণ বেড়ে যাবে।
পর্যাপ্ত ঘুম: রাতে ৬ ঘণ্টার কম ঘুম হলে তা বার্ধক্য প্রক্রিয়া ত্বরান্বিত করতে মস্তিষ্কে বাঁধার সৃষ্টি করে, জানান রচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মাইকেন নেডেরগার্ড৷ তিনি জানান, এর জন্য জরুরি হচ্ছে গভীর ঘুম৷ এটা না হলে মস্তিষ্ক প্রায় সাত বছর বেশি বুড়িয়ে যেতে পারে৷ এখন জেনে নিন কী কী খেলে স্মৃতিশক্তি গাঢ় হবেঃ ১) আখরোটঃ আখরোট খেলে স্মৃতিশক্তি ভালো হয়। কারণ এতে ভিটামিন, মিনারেল, ওমেগা ত্রি প্রভৃতি থাকে। যা মস্তিষ্কের পক্ষে ভালো। ২) মাছঃ এতে থাকে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড। মাছ খেলে প্রোটিনের মাত্রাও বৃদ্ধি পায়। তাই স্মৃতিশক্তি ভালো করার জন্য মাছ খাওয়া প্রয়োজন। ৩) কফিঃ কফি থেকে মস্তিষ্কের ধারণ ক্ষমতা অনেকাংশে বেড়ে যায়। কফি এনার্জি জোগাতে সাহায্য করে। শরীর তরতাজা রাখার সঙ্গে সঙ্গে তা মস্তিষ্কের পক্ষেও উপকারী। ৪) ডিমঃ ডিমে প্রোটিনের মাত্রা বেশি থাকার ফলে তা শরীরকে সুস্থ রাখে এবং মস্তিষ্কের স্বাস্থ্যের পক্ষেও তা ভালো। তাই ডিম খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। ৫) ব্রাহ্মি শাকঃ এই শাক খাওয়ার কথা হয়তো কম বেশি অনেকেই শুনে থাকবেন। বাড়িতে প্রায়ই এই শাক খাওয়ার কথা বলে থাকেন বড়রা। এই শাক নিয়মিত খেলে দ্রুত ফল পাওয়া যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy