1 Answers

হযরত ইয়াঈশ ইবনে তিখফ রা: হতে বর্ণিত, তিনি বলেন আমার পিতা বর্ণনা করেছেন যে, একদা আমি মসজিদে উপুড় হয়ে শোয়া ছিলাম । হঠাৎ আমি অনুভব করলাম যে, কেউ আমাকে তার পা দিয়ে নাড়া দিচ্ছে। অতঃপর বলছে যে, এভাবে উপুড় হয়ে শোয়াকে আল্লাহ অপছন্দ করেন। আমার পিতা বলেন, অতঃপর আমি চোখ খুলে দেখলাম (এ ব্যক্তি আর কেউ নন) স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ভেবে দেখেছেন! নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপুড় হয়ে শোয়াকে কত বড় ভুল ও ক্ষতিকর হিসাবে উল্লেখ করেছেন! মহান আল্লাহ এভাবে শোয়াকে ঘৃণা করেন। উপুড় হয়ে শোয়ার ফলে মানুষের দৃষ্টিশক্তি, পাকস্থলী, হজমশক্তির উপর অত্যন্ত খারাপ প্রভাব ফেলে। এছাড়া, শ্বাস-প্রশ্বাস ও হার্টে নানা রকম রোগের সৃষ্টি করে।

7902 views Answered

Related Questions

Next steps