রাতে আয়াতুল কুরসী পাঠ করে ঘুমালে চুরি-ডাকাতি হতে নিরাপদ থাকা যায়। একথার সত্যতা কতটুকু জানতে চাই ?
6383 views
1 Answers
না, এরকম কোন তথ্য সহীহ হাদীস থেকে পাওয়া যায় না৷ তবে ঘুমানোর আগে ‘আয়াতুল কুরসী’ পাঠ করলে শয়তানের কবল থেকে নিরাপদ থাকা যায়। এ বিষয়ে রাসূল (ছাঃ) বলেন, ‘বিছানায় শয়নকালে ‘আয়াতুল কুরসী’ পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত হয়। ফলে সকাল পর্যন্ত শয়তান ঐ ব্যক্তির নিকটবর্তী হতে পারে না’ (বুখারী, মিশকাত হা/২১২৩ ‘ফাযায়েলুল কুরআন’ অধ্যায়)। তাই বুঝা যায়, আয়াতুল কুরসী পাঠ করলে শয়তান থেকে নিরাপদ থাকা যায়৷ কিন্ত চুরি থেকে নয়৷
6383 views
Answered