2 Answers
আসলে আপনার ধারনা ভুল৷ যারা এমএমকিট সেবন করে সমস্যায় পড়ে তারাই কেবল এখানে সমস্যা সমাধানের জন্য প্রশ্ন করে৷ যারা সফল হয় তাদের তো প্রশ্ন করার প্রয়োজন হয়না৷ এজন্য আপনি কেবল এমএমকিট সেবন করার পর যাদের সমস্যা হয়েছে সেগুলোই দেখতে পাচ্ছেন৷ ফলে মনে হচ্ছে এমএমকিট সেবন করার পর মানুষের জীবনকে বিপদে ঠেলে দিচ্ছি৷ কিন্তু আসলে তা নয়৷ যারা এমএমকিট সেবন করে তাদের বেশিরভাগই গোপনে সেবন করে ৷ ফলে লজ্জায় কাউকে বলতে পারেন না কিংবা ডাক্তারের কাছে যেতে পারেন না৷ এমন অবস্থায় পরিচয় গোপন রেখে এখানে প্রশ্ন করে সমাধান পেতে৷ তাই কেবল আপনি সমস্যাগুলো দেখতে পাচ্ছেন৷ আর ঔষধ ফরমুলা বের করতে বলছেন সেটাতো ফার্মাসিস্টদের কাজ ৷ তারা গবেষণা করে নতুন করে ঔষধ বের করে৷ এখানে ডাক্তারের কোন হাত নেই৷
আমার মতে নিজে নিজে ডাক্তারি করা ঠিক না কিন্তু আমরা অনেকে আছি যারা নিজে নিজেই ডাক্তারি করে থাকি। এম এম কিট খাওয়ার ক্ষতিকর দিক গুলা সবার জানা উচিৎ। এম এম কিট কে নিরব ঘাতক বলি আমি। এটা খাওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। এম এম কিট সেবন করতে হলে অবশ্যই গাইনী ডাক্তারের পরামর্শ নিতে হবে। নিজে নিজে কিছু করতে গেলেই বিপদ হয়ে যাবে। একটু জানলেই তার প্রয়োগ করা উচিত না
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy