1 Answers
এমএমকিট সেবন করানোর পর যে গর্ভপাত হয় তার ব্লিডিং শেষ হবার পর কমপক্ষে ১৫ দিন পর স্ট্রিপ দিয়ে চেক করতে হয়৷ তবে সবচেয়ে ভালো ও নির্ভরযোগ্য রিপোর্ট পেতে এক মাস পর স্ট্রিপ বা কাঠি দিয়ে পরীক্ষা করতে হবে কিংবা আল্ট্রাসনোগ্রাফি করে করে দেখতে পারবেন ৷ এটাই নিয়ম৷ কেননা গর্ভপাতের পরপরই চেক করলে রেজাল্ট পজিটিভ দেখায়৷ কারন জরায়ু পূর্বের অবস্থায় ফিরে আসতে মোটামুটি দুই - তিন সপ্তাহ লেগেই যায় ৷ ফলে এসময় প্রেগন্যানসি টেস্ট করলে রেজাল্ট আবারও পজিটিভ আসে৷ এজন্য গর্ভপাত হবার পর ২ - ৪ সপ্তাহ পর পরীক্ষা করা উচিৎ ৷ আশা করি বুঝতে পেরেছেন ৷
5361 views
Answered