1 Answers
ক্যাশ হলো অস্থায়ী ভাবে একটি নির্দিস্ট সময় পর্যন্ত র্যামে ডেটা সংরক্ষণ করে রাখা। যেমন ধরুন আমি সার্ভার থেকে একটি ছবি লোড করলাম এখন যতক্ষণ আমি সেই পেইজে থাকবো সেই ছবিটি আর দ্বিতীয়বার লোড হবেনা। সার্ভারে আবার ডেটার জন্য রিকোয়েস্ট করলে প্রোগ্রাম শুরুতেই চেক করবে যে এই ছবি কি ক্যাশ করা আছে কিনা যদি থাকে তাহলে ক্যাশ থেকে লোড করবে আর না থাকলে সার্ভার থেকে লোড করে সাথে সাথে ক্যাশ করবে। ফেসবুক স্ক্রলিং এর সময় হয়তো দেখবেন আপনি নিচের দিকে নাম্বার সময় নতুন নতুন ডেটা লোড হয় সার্ভার থেকে কিন্তু একবার লোড হয়ে যাওয়া ডেটা উপরে উঠার সময় পুনরায় লোড হয়না সার্ভার থেকে যদিনা ডেটার কোনো পরিবর্তন হয়। এটাই মূলত ক্যাশিং।
4062 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy