1 Answers

অ্যাবো কিট গর্ভপাত ঘটানোর ঔষধ ৷ সাধারণত গর্ভের বয়স সর্বোচ্চ ৯ সপ্তাহ বা ৬৩ দিন হলে অ্যাবো কিট সেবন করে তা নষ্ট করা যায় ৷ কিন্তু এর বেশি হলে অ্যাবো কিট দিয়ে আর গর্ভপাত ঘটানো যাবে না৷ অ্যাবো কিট বক্সে মোট পাঁচটি পিল থাকে ৷ একটি বড় পিল যা মিফেপ্রিস্টন দিয়ে তৈরি ৷  আর চারটি ছোট পিল যা মিসোপ্রোস্টল দিয়ে তৈরি ৷   বড় পিলটি প্রথম দিন রাতে খেতে হবে ৷ পরের দিন রাতে দুই গালের ভিতরে দুটি করে চারটি ছোট পিল প্রায় আধ ঘন্টা ধরে রাখতে হবে ৷ এ সময় থুথু ফেলা যাবে না ৷ তবে আধ ঘন্টা পর ধরে রাখতে না পারলে  পানি দিয়ে খেয়ে নিতে হবে ৷

5170 views

Related Questions