1 Answers
Alternaria solani নামক একধরনের ছত্রাকের আক্রমণে এই রোগ সংক্রমণ হয়। আলুর টিউবার,পাতা ও কান্ড এতে আক্রান্ত হয়ে থাকে। আক্রান্ত গাছের পাতায় কিছু কিছু স্থানে বৃত্তাকার অথবা ষাঁড়ের চোখের মত দেখতে দাগ সৃষ্টি হয়। দাগগুলো কালো বা বাদামি রঙের হয়ে থাকে। আক্রান্ত গাছের কান্ডতেও এধরনের দাগ সৃষ্টি হয়। বয়স্ক পাতায় এই লক্ষণ প্রথমে দেখা যায়। রোগের ফলে আলুর আকৃতি ছোট হয়ে যায়। ফলন কমে যায়। চিত্র: আলুর আরলি ব্লাইট রোগে আক্রান্ত পাতা চিকিৎসা : জমিতে সঠিক পরিমাণে সার প্রয়োগ করতে হবে। সময়মত সেচ প্রদান করতে হবে । পাতায় দাগ দেখা দিলে ১ লিটার পানিতে ২ গ্রাম Mencozeb বা Iprodione গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে।
4113 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy