1 Answers
এটি Potato Leaf Roll Virus(PLRV) দ্বারা সংঘটিত হয়। এফিড জাতীয় পোকার আক্রমণে এই রোগ ছড়ায়।টিউবারের ভাস্কুলার টিস্যু ধ্বংস করে ফেলা।এটি টিউবারে Net necrosis তৈরি করে অর্থাৎ টিউবারে মৃত কোষ তৈরি করে। এ রোগের ফলে ৫০%-৮০% ফলন কমে যায়। আলুর পাতা মোড়ানো রোগ প্রতিকার পোকা দমনে হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করতে হবে। নিম তেল ৫ মিলিগ্রাম/লিটার পানি+৫ গ্রাম ডিটারজেন্ট বা সাবানের গুঁড়া মিশিয়ে স্প্রে করতে হবে। সুস্থ সবল গাছ থেকে বীজ সংগ্রহ করুন। Imidacloprid গ্রুপের ওষুধ ০.৫ মিলিলিটার/লিটার পানিতে বা Thiamethozam গ্রুপের ওষুধ ০.২ গ্রাম/লিটার পানিতে কিংবা Melathion গ্রুপের ওষুধ ২ মিলিগ্রাম/লিটার পানিতে মিশিয়ে ৭ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে। সূত্রঃ https://greeniculture.com/diseases-remedy/top-9-diseases-of-potatoes-and-their-remedies/
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy