1 Answers
বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু যে স্থির থাকতে চায় কিংবা গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চায়, বস্তুর এই বৈশিষ্ট্যটাই হচ্ছে জড়তা। চলন্ত অবস্থায় বাসের সাথে যাত্রীরাও গতিশীল অবস্থায় থাকে। কিন্তু বাস যখন ব্রেক করে তখন বাসের গতি থেমে যায় এবং যাত্রীর দেহের নিচের অংশ বাসের সাথে লাগানো থাকায় থেমে যায়। কিন্তু দেহের উপরের অংশ গতি জড়তার কারণে তখনো কিছুটা গতিশীল থাকে এবং দেহ সামনের দিকে ঝুঁকে যায়। একারণেই চলন্ত বাস ব্রেক করলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়েন।
7231 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy