3 Answers

উত্তর : বীর্য পবিত্র। জ্যেষ্ঠ তাবেঈ হুমাম বিন হারেছ একদিন আয়েশা (রাঃ)-এর মেহমান হন। এমতাবস্থায় সকালে তিনি কাপড় ধুতে থাকলে আয়েশা (রাঃ)-এর দাসী সেটা দেখেন এবং তাঁকে সেটা অবহিত করেন। তখন আয়েশা (রাঃ) বললেন, তার জন্য এতটুকুই যথেষ্ট ছিল যে, সে বীর্য দেখলে কেবলমাত্র সে স্থানটি ধুয়ে ফেলবে। আর না দেখা গেলে স্থানটিতে কেবল পানি ছিটিয়ে দিবে। কেননা আমি রাসূল (ছাঃ)-এর কাপড় থেকে শুকনো বীর্য ঘষা দিয়ে তুলে ফেলেছি এবং তিনি সেই কাপড়েই ছালাত আদায় করেছেন’ (আবুদাঊদ হা/৩৭১, মুসলিম হা/২৮৮, ‘বীর্য সম্পর্কীয় বিধান’ অনুচ্ছেদ)। তাছাড়া স্বপ্নদোষে নাপাক অবস্থায় পানি না পেলে কেবল তায়াম্মুমের মাধ্যমে ছালাত আদায় করা জায়েয (বুখারী, মুসলিম, মিশকাত হা/৫২৭-২৮)। অতএব বীর্য পবিত্র।

6432 views Answered

কেউ কেউ বলেছেন, বির্য পবিত্র কেনোনা বির্য অপবিত্র হলে তা থেকেই তো মানুষের প্রজনন ঘটে। আবার কেউ কেউ বলেছেন, বির্য অপবিত্র।

6432 views Answered

এক কথায় বীর্য অপবিত্র এবং নাজাসাতে গলীজা। এতে যদি সন্দেহ হয় তাহলে কোন দক্ষ আলেমের নিকট থেকে জানুন।

6432 views Answered

Related Questions

কিং মেকার কে ?
1 Answers 5316 Views

Next steps