2 Answers
নামাযে সুরা ফাতিহা শেষে আমীন বলা সুন্নাতে মুয়াক্কাদাহ। তবে আস্তে বলতে হবে না জোড়ে বলতে হবে এ-নিয়ে আলেমদের মাঝে দ্বিমত রয়েছে। তবে দুই মত-ই গ্রহণযোগ্য যা সুন্নাত।
সালামা ইবনু কুহায়ল হুজর আবূল আম্বাস আলকামা ইবনু ওয়াইল তাঁর পিতা ওয়াইল রাদিয়াল্লাহু আনহ এর সূত্রে বর্ণনা করেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইরিল মাগযূবি আলাইহিম ওয়ালায যআল্লীন পাঠের পর আস্তে আমীন বলেছেন।
(সূনান তিরমিজী (ইফাঃ), হাদিস নম্বরঃ ২৪৯ সহিহ আবু দাউদ ৮৬৩)।
ওয়াইল ইবনু হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা কেনন যে, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গাইরিল মাগযূবি আলাইহিম ওয়ালায যআল্লীন পাঠের পর আমীন বলতে শুনেছি। আর তিনি দীর্ঘস্বরে তা পাঠ করেছেন।
(সূনান তিরমিজী (ইফাঃ), অধ্যায়ঃ ২/ (নামায), হাদিস নম্বরঃ ২৪৮ ইবনু মাজাহ ৮৫৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২৪৮)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy