মশার কি কোন উপকারী দিক রয়েছে?

#সাধারণ জ্ঞান
2006 views

1 Answers

মশার দ্বারা উপকারী দিকঃ

পৃথিবীতে প্রায় ৩৫০০ টি প্রজাতির মশা আছে যার মধ্যে ৬% প্রজাতির স্ত্রী মশা মানুষের রক্ত খায় আবার তাদের মধ্যেও কিছু প্রজাতি শুধুই রক্ত খায় কিন্তু কোন পরজীবী বহন করে না। এই ৬% প্রজাতির মশা ছাড়া বাকি প্রজাতির মশারা আমাদের কোনো ক্ষতি করে না । তারা গাছ, ফল প্রভৃতির নেক্টার বা রস খেয়ে বেঁচে থাকে। যারা কান্ডের রস খেয়ে বেঁচে থাকে তারা উদ্ভিদ পরাগ সংযোগে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে অর্কিড গাছে এইভাবে পরাগমিলন হয়ে থাকে।

মশার লার্ভা কিছু পাখি, বাদুর এবং মাছের জন্য একটি গুরুত্বপূর্ণ খাদ্যের উৎস। তাছাড়াও কিছু মাকড়সা স্যালাম্যান্ডার টিকটিকি, গিরগিটি, ব্যাঙ এদের মুখ্য খাদ্য এই মশা। তাই মশা বিলুপ্ত হলে খাদ্যশৃঙ্খলের ওপর এর প্রভাব পড়বে।

2006 views Answered

Related Questions

Next steps