1 Answers

দুমুখো সাপ, বৈজ্ঞানিক নাম: Ramphotyphlops braminus দেখতে অনেকটা কেচোর মতো দেখতে। কেচোর মতো হলেও নলাকার দেহে খণ্ডায়ন থাকে না। এরা দৈর্ঘ্যে এটি ৬ থেকে ১৭ সেন্টিমিটার পর্যনত হয়ে থাকে। এদের ত্বক বর্ণ রুপালি ধূসর হয়ে থাকে; আবার ঈষৎ বাদামী হতে পারে। এদের মাথা ও ঘাড় সুস্পষ্টভাবে পৃথক নয়। এদের চক্ষু ক্ষুদ্রকার, বিন্দুবৎ এবং আলোক সংবেদী। এই সাপ নিশাচর। সাধারণত মাটির নিচে থাকতে পছন্দ করে। খাদ্য হিসেবে এরা বিভিন্ন প্রজাতির অসেরুদণ্ডী প্রাণী, লার্ভা, পিউপা ইত্যাদি খেয়ে থাকে। এরা প্রজনন মৌসুমে ডিম পাড়ে। ডিম ফুটে পার্থনোজেনেসিস পদ্ধতিতে প্রজনন ঘটে। আফ্রিকার বিভিন্ন এলাকায় এবং বাংলাদেশ সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে দুমুখো সাপ দেখা যায়।

8021 views Answered

Next steps