2 Answers
দুধ-কলা দিয়ে কাল সাপ পুষা এটা আমাদের দেশে একটা মারাত্নক লেভেল এর অযৌক্তিক কথা। এমন ঘটনা ঘটা সম্ভবই নয়। সাপ কখনো দুধ বা কলা খায় না।এদের স্বাভাবিক খাবার ইঁদুর, ব্যাঙ, কীটপতঙ্গ ইত্যাদি। দুধ-কলা এদের খাদ্য তালিকায় কোনো দিনই ছিল না। সাপের জিভ সরু এবং চেরা। তাই কোনো কিছু চুষে খাওয়া এদের পক্ষে সম্ভব নয়। এছাড়াও চুষে খেতে যে জোর লাগে সেই জোর এদের ফুসফুসে নেই অনেকে বলবেন গ্রামে গরুর ওলান থেকে খেতে দেখেন ; সাপ শোষন করে কিছু খেতে পারে না, গিলে খায়, গরুর বাটকে ইদুর মনে করে গিলতে চেস্টা করে, লোকে ভাবে দুধ খায়! গরুর বাঁট থেকে দুধ খেতে হলে চুষে খেতে হবে। কিন্তু চুষে খাবার কোনো ব্যবস্থা সাপের শরীরে নেই। কোনো তরল চুষে খেতে হলে মুখের এবং বুকের ভেতরকার চাপ হঠাৎই অনেকটা কমিয়ে ফেলতে হয়। এই হঠাৎ চাপ কমে যাবার ফলেই বাইরের তরল বায়ুমণ্ডলের চাপে গলার ভিতরে চলে আসে। মানুষের বেলায় বুক ও পেটের মাঝখানে মধ্যচ্ছদা হঠাৎই নিচের দিকে নেমে গিয়ে বুকের ভেতরকার চাপকে অনেকটা কমিয়ে ফেলে। কিন্তু সাপের কোনো মধ্যচ্ছদা থাকে না। ফলে সাপের পক্ষে বুকের চাপ হঠাৎ কমিয়ে ফেলা সম্ভব নয়, তাই সে চুষে খেতে পারে না। এই কারণেই সাপের পক্ষে গরুর বাঁট থেকে দুধ চুষে খাওয়া অসম্ভব। আর দুধ সাপ হজমও করতে পারে না। ফলে দুধ খেলে হয় তার নিশ্চিত মৃত্যু ।
সাপ দুধ বা কলা কোন কিছুই খায় না। আমাদের সমাজে প্রচলিত কথা দুধ ,কলা দিলে কাল সাপ পোষা এই কথা টা কিছু কাজ বা কথার বিপরীতে বলা হয়। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন মানুষের ক্ষতি তাঁর কাছে লোকেরাই করে। তাঁর বাস্তব উদাহরণ ঘষেটি বেগম। যেমন ধরুনঃ ক্রাইম পেকট্রোল এ দেখা যায় যে বন্ধুর বা মালিকের বাড়িতে খেয়ে পরে মানুষ হলো। নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য সে বন্ধু বা মালিকের ই ক্ষতি করে বসলো। তাই বলা হয় দুধ কলা দিয়ে কাল সাপ পোষা
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy