1 Answers

এই কয়েকটি শব্দের ইংরেজি হয় নাঃ ১. বাকু-শান (জাপানী)- একজন সুন্দরী মহিলা যাকে শুধু পিছন থেকে দেখলেই ভাল লাগে। ২. ঝাঘঝাঘ (পার্সি) - প্রচণ্ড ঠাণ্ডায় দাঁতে দাঁত লেগে যাওয়ার শব্দ। ৩. ব্যাকপেইফেঞ্জেসিথ (জার্মান)- যে মুখ ঘুষি খাওয়ার যোগ্য ৪. কোমোরেবি (জাপানী) - সূর্যরশ্মি অনেকগুলো গাছের ওপর পড়লে গাছের ফাঁক দিয়ে যে পরিমাণ রশ্মি দেখা যায়। ৫. ট্যারটেল (স্কটিশ) - কোনও মানুষের নাম মনে করতে না পারলে তার সঙ্গে হ্যাণ্ডশেক করার সময় যে দ্বিধা হয়। ৬. ক্যাফিউনে (পর্তুগিজ) - নিজের আঙুল অন্যের চুলের মধ্যে চালানো। ৭. এজওতোরি (জাপানী)- চুল কাটার পর যদি দেখতে বাজে লাগে। ৮. এনটারটের (ফরাসি) - গোটা কেক কারওর মুখে ছুঁড়ে দেওয়া। ৯. স্কন্যাপসাইড (জার্মান) - নেশা করা অবস্থায় মাথা থেকে কোনও আসাধারণ ধারণা বের হওয়া। ১০. সানদকু (জাপানী) - যে বই কেনা হয় কিন্তু কোনওদিন পড়া হয় না। ১১. অ্যাবিয়োকো (ইতালীয়) - ভরপেট খাওয়ার পর ঘুমে ঢুলু ঢুলু ভাব। ১২. গিগিল (ফিলিপাইন) - খুব মিষ্টি দেখতে কোনও কিছুকে টেপার ইচ্ছা। ১৩. ভার্স্কলিমবেসার্ন (জার্মান) - কেউ যখন কোনও কিছু ভাল করতে চাইছে তখন সেটাকে খারাপ করে দেওয়া। ১৪. সেগনেয়্যুর-টেরাসেস (ফরাসি) - ক্যাফেতে বসে কফির কাপে চুমুক দেওয়া যখন তার আর অন্য কিছু কেনার থাকে না। ১৫. প্রজভোনিট (চেক) - নিজের ফোন বাদ দিয়ে অন্যের নম্বর ফোন করা এবং একটা রিং হওয়ার পরেই কেটে দেওয়া যাতে অচেনা নম্বর দেখে সে ফোন করে। ১৬. এলএস্পিরিট দে লেসকেলিয়ার ( ফরাসি) - ঘর ছেড়ে চলে আসার সময় সিঁড়িতে দাঁড়িয়ে শেষ মুহূর্তের কিছু আসাধারণ কথা। ১৭. পচেমুচকা (রাশিয়ান) - সে মানুষ খুব বেশি প্রশ্ন করে। ১৮. বিলিতা পাশ (কঙ্গো) - সকাল বেলায় দেখা খুব ভালো একটা স্বপ্ন যা গোটা দিনটাকে সুন্দর করে দেয়। ১৯. ইউটেপিলস (নরওয়ে) - যে বিয়ার বাড়ির বাইরে খাওয়া হয়।

7421 views Answered

Related Questions

Next steps