1 Answers
তীব্র বা হালকা শীতে সামান্য অবহেলায় হতে পারে সর্দি, কাশি বা জ্বরের সমস্যা। পশমী কাপড়ের আদুরে পরশে থাকার মজাটায় নষ্ট হয়ে যায় এসব ছোটখাটো সমস্যায়। । ভাইরাস একজন মানুষ থেকে আরেকজনের শরীরে সহজেই ছড়াতে পারে। তবে ঔষুধ না খেয়েও সহজে সর্দি কাশি সারানো যেতে পারে। ঔষধ ছাড়া ভাল হওয়ার সহজ ও পরিক্ষিত উপায় হচ্ছে ,আপনি রাতে খাটি সরষের তেল আঙ্গুল দিয়ে নাকে টানবেন, হাতে মাখিয়ে পেটের নাভিতে মাখবেন একটু গলায় নিবেন । আর সব শেষে তেল টা আপনি পায়ের তলায় এবং মাথার চাদিতে মেখে ঘুমাবেন । আমার বাবা করতেন সবসময়। বেশ উপকার পেতেন। কালোজিরার তেল খুব ভাল কাজে দেয়। তবে তেলে বেশ ঝাঁজ থাকে। আরেকটা হতে পারে একটা রুমাল/কাপড়ে কালো জিরা নিয়ে কাপড় দিয়ে পেঁচিয়ে নাক দিয়ে টানা। আর কালিজিরার তেল নাকের দুপাশে মাখতে পারেন। নিয়মিত সময়মত স্নান করলে সর্দি অনেকটা কন্ট্রোলে থাকে। আর আপনি আদার র চা থেতে পারেন। স্নানের পর ভাল করে চুল শুকান। গরম থেকে এসেই ঠান্ডা কিছু বা ফ্যানের বাতাস নেবেন না। যাদের নিয়মিত সর্দি থাকে তাদের ফ্রিজের ঠান্ডা পানি না খেয়ে হালকা কুসুম গরম পানি নিতে পারলে ভাল। রাতে খাবার পরে কুসুম কুসুম গরম পানিতে লেবু চিপে খান। অনেক পুরানো সর্দিও সারিয়া দেবে। গারান্টি ১০০% যতদিন শীত থাকে আদা,লেবু আর মধু দিয়ে চা খেলে উপকার পাবেন ! আর যদি ঠান্ডা লেগে যায় তাহলে ১ টেবিল চামচ মধুতে ১/৪ চা চামচ হলুদ গুড়া দিয়ে কয়েকবার খেলেই ঠান্ডা ভালো হয়ে যাবে!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy