1 Answers
কোথাও ফোসকা পড়লে যা করণীয়ঃ • প্রথমে সাবান ও পানি দিয়ে ফোস্কা পড়া স্থান ভালো করে ধুয়ে নিন। একই উপায়ে আপনার হাত দুটোও ধুয়ে ফেলুন। • একটি সরু সুঁই আগুনের শিখায় গরম করে কিংবা স্পিরিটে ভালোমতো চুবিয়ে নিয়ে সুঁইটিকে জীবাণুমুক্ত করুন। • এরপর ফোস্কার গোড়ার দিকে সুঁইয়ের ডগা দিয়ে ছোট ছিদ্র করুন। সুঁইটি বের করে আনার পর ভেতরের তরল ধীরে ধীরে বের হতে থাকবে। • পরিষ্কার জীবাণুমুক্ত শুকনো তুলো দিয়ে ফোস্কার তরল মুছে ফেলুন এবং পরিষ্কার জীবাণুমুক্ত শুকনো গজ দিয়ে ড্রেসিং করুন। • ফোস্কা ইতিমধ্যে নিজে নিজে ফেটে গেলে ক্ষতটি খোলা রাখুন। সংক্রমণের চিহ্নগুলো পর্যবেক্ষণ করুন। • ফোস্কা হাতের তালুর বা পায়ের তালুর গভীরে হলে নিজে থেকে কিছু করতে যাবেন না। বরং চিকিৎসকের পরামর্শ নিন। ফোসকা পড়লে তা এক অসহ্য যন্ত্রনার সৃষ্টি করে। ফোসকার এই যন্ত্রণাদায়ক সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাওয়ার দারুণ কার্যকরী কিছু উপায়ঃ ১) লবণ পানিঃ ঠাণ্ডা পানিতে লবণ দিয়ে ফোসকা পড়া আক্রান্ত স্থান ভিজিয়ে রাখুন ১৫-২০ মিনিট। এতে জ্বলুনি কমবে এবং ফোসকার ফুলে উঠা অনেকাংশে কমে যাবে বেশ সহজেই। ২) টুথপেস্টঃ খুব সহজ ঘরোয়া সমাধানের মধ্যে অন্যতম হচ্ছে টুথপেস্টের ব্যবহার। ফোসকা পড়া স্থানে যতো দ্রুত সম্ভব টুথপেস্ট লাগিয়ে নিন। এতে করে ফুলে উঠা এবং ফোসকার ভেতরের পানি খুব সহজেই কমে যাবে এবং এতে জ্বলুনিও কমে আসবে অনেক। ৩) ডিমঃ এই সমাধানটির কথা সকলেই জানেন। ফোসকা পড়া স্থানে দ্রুত ডিমের সাদা অংশ লাগিয়ে নিলে ফোসকার সমস্যা থেকে অনেক ভালো রেহাই পাওয়া যায়। অনেক সময় দ্রুত ডিমের ব্যবহারে চামড়ায় ফোসকাই পড়ে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy