1 Answers
জরুরি কিছু মুহূর্তে ফোনের চার্জ দীর্ঘ সময় ধরে রাখার জন্য নিম্নরুপ কিছু উপায় দেওয়া হলো- ফোনের ব্লুটুথ এবং ওয়াই-ফাই সংযোগ বন্ধ করে রাখতে হবে। অনেক সময়ই দেখা যায়, ফোন ইন্টারনেট সংযোগের মধ্যে না থাকলেও ওয়াই-ফাই সংযোগটি অন অবস্থায় রয়ে যায়। যতটা সম্ভব কম ফোনের বাটন চেপে ডিসপ্লে অন করুন। কেননা আপনি যতবার ফোনের ডিসপ্লে অন করছেন ততবার ব্যাটারি হ্রাস পাচ্ছে। পুরোপুরি ফোন বন্ধ না করতে চাইলে ফোনটিকে ‘এয়ারপ্লেন মোডে’ রাখতে পারেন। এতে করে ফোনে কল বা মেসেজ না আসলেও ফোনটি চালু থাকবে। বেশিরভাগ স্মার্টফোনে ইমেইল এবং অন্যান্য অ্যাকাউন্ট সিংক করা থাকে। ফলে প্রতিনিয়ত পুশ নোটিফিকেশন আসতে থাকে। আর এই পুশ নোটিফিকেশন বন্ধ করে আপনি অনেকটাই চার্জ ধরে রাখতে পারেন। জরুরি সময়ে ফোনে মিউজিক শোনা বা স্ট্রিমিং থেকে বিরত থাকুন। এটি আপনার ব্যাটারি ড্রেইনের অন্যতম কারণ। ডিসপ্লে’র ব্রাইটনেস ফোনের অনেকখানি চার্জ শেষ করার কারণ। তাই যতটা সম্ভব ব্রাইটনেস কমিয়ে রাখুন। প্রয়োজনে কল করার পরিবর্তে একেবারে সংক্ষিপ্ত মেসেজ পাঠাতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy