1 Answers

ব্যাটারি ভালো রাখতে জেনে নিন কয়েকটি টিপস- ১. অনেক সময় কিছু অপ্রয়োজনীয় অ্যাপ মোবাইলে সর্বদা ওপেন করা থাকে। যা চার্জ শেষ হওয়ার একটি কারণ হতে পারে। তাই, শুধু প্রয়োজনীয় অ্যাপটিকেই ওপেন রাখুন। এ ছোট স্টেপই ফোনের ব্যাটারিটিকে ভালো রাখবে দীর্ঘদিন। ২. অনেকেই ফোনচার্জের জন্য ব্যবহার করেন ফাস্ট চার্জার। যেটি মুহূর্তের মধ্যে চার্জ করে দেয় ফোনটিকে। কিন্তু, গবেষণা জানাচ্ছে এটি দ্রুত খারাপ করে দিতে পারে আপনার ফোনকে। ৩. উচ্চ তাপমাত্রায় ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ফোনটিকে অতিরিক্ত তাপমাত্রা থেকে দূরে রাখুন। একইভাবে কম গরমেও হতে পারে ফোনের ব্যাটারি নষ্টের কারণ। ৪. ফোনের অটো-ব্রাইটনেস অপশানটি নষ্ট করতে পারে ব্যাটারিকে। অপশানটিতে বেশি আলোর প্রয়োজন পড়ে। যেটি ফোনের জন্য ক্ষতিকর হতে পারে। ৫. ডেটার অপশনটির কম ব্যবহার করলে ভালো রাখতে পারে ফোনকে।

8674 views Answered

Next steps