2 Answers
এক. অনেক মেয়েরাই কসমেটিক্স বা গয়নার পেছনে বেশি খরচ করে বসেন। ফলে মাসের শেষে টান পড়ে সংসার খরচে। এ ক্ষেত্রে, মাসের শুরুতেই বাজেট ঠিক করে নিন। দুই. কোন খাতে কত খরচা করবেন, আর আপনার উপার্জনের থেকে কতটা টাকা সঞ্চয় করতে চান তা আগেভাগে বুঝে নিন। এর পর প্রথমেই আপনার প্ল্যান মাফিক সঞ্চয়ের জন্য নির্ধারিত টাকা আলাদা করে রাখুন। দেখবেন যেন সেই টাকায় হাত না দিতে হয়। তিন. কোনো বিশেষজ্ঞের থেকে পরামর্শ নিতে পারেন। কারণ, টাকা বাড়িতে জমিয়ে রাখলে তো লাভ আসবে না। আবার না জেনে ভুল ভাল খাতে অহেতুক বিনিয়োগ করেও কোনো লাভ হবে না। এর থেকে বিশেষজ্ঞের পরামর্শ নিন। কোন কোন খাতে বিনিয়োগ করবেন তা আগে থেকে জেনে নেওয়াই ভালো। চার. তবে সঞ্চয় করা মানেই না খেয়ে, না ঘুরে-বেড়িয়ে থাকা নয়। সবই করুন নিজের সামর্থ্য বুঝে। ভবিষ্যতের কথাও মাথায় রাখবেন।
টাকা অপ্রয়োজে খরচ করা থেকে বিরত থাকুন । কি কি কারণে টাকা খরচ হয় তার একটা তালিকা তৈরি করে সেটা অনুযায়ী টাকা খরচ করুন। টাকা তাহলে জমাতে পারবেধ । অথবা ব্যাংকে রাখতে পারেন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy