1 Answers

হ্যাঁ, কাপড় নাপাক হবে। বিখ্যাত তাবেয়ী হান্নাদ [রহ] বলেন, সাহল ইবনে হুনাইফ থেকে বর্ণিত আছে, ‘মযি’র কারণে আমি খুবই কষ্টের মধ্যে ছিলাম । এর কারণে আমাকে বহুবার গোসল করতে হতো। একবার রাসুল [সা]-এর কাছে এ ব্যাপারে জিজ্ঞেস করলাম এবং এর বিধান জানতে চাইলাম । তিনি বললেন, তোমার জন্যে অজু করাই যথেষ্ট। আমি বললাম, হে আল্লাহর রাসুল, যদি মযি আমার কাপড়ে লাগে, তবে কী হবে? তিনি বললেন, এক আঁজলা পানি নিয়ে যেখানে যেখানে তা লেগেছে, সেখানে ঢেলে দেবে। [তিরমিজি, হাদিস-১১৫] ফোকাহায়ে কেরামের মতে, মযি নাপাক, তাই তা কাপড়ে লাগলে অবশ্যই ধুয়ে ফেলতে হবে।  [মায়ারিফুস সুনান] 

7430 views Answered

Next steps