1 Answers

মানুষের পরিচ্ছতা ও সৌন্দর্য এবং সুস্থতা ও কমনীয়তার নেয়ামত রক্ষায় ইসলামে অনেক গুরুত্ব দেয়া হয়েছে। যার কারণে ইসলাম মানুষের শরীরের অবাঞ্ছিত লোম, নখ ইত্যাদি বিনা ওজরে চল্লিশ দিন পর কাটাকে মাকরূহ তাহরীমি বা গোনাহর কাজ বলেছে। এ মর্মে সাহাবী আনাস রাযি. বলেন, ﻭُﻗِّﺖَ ﻟَﻨَﺎ ﻓِﻲ ﻗَﺺِّ ﺍﻟﺸَّﺎﺭِﺏِ، ﻭَﺗَﻘْﻠِﻴﻢِ ﺍﻷَﻇْﻔَﺎﺭِ، ﻭَﻧَﺘْﻒِ ﺍﻹِﺑِﻂِ، ﻭَﺣَﻠْﻖِ ﺍﻟْﻌَﺎﻧَﺔِ، ﺃَﻥْ ﻻَ ﻧَﺘْﺮُﻙَ ﺃَﻛْﺜَﺮَ ﻣِﻦْ ﺃَﺭْﺑَﻌِﻴﻦَ ﻳَﻮْﻣﺎً . অর্থাৎ, গোঁফ ছোট রাখা , নখ কাঁটা, বগলের লোম উপড়িয়ে ফেলা এবং নাভীর নিচের লোম চেঁছে ফেলার জন্যে আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যেন, আমরা তা করতে চল্লিশ দিনের অধিক দেরী না করি। (মুসলিম ২৫৮) তবে যে বলা হয়, এই সময় অতিক্রম করলে ইবাদত কবুল হয়না ; এই কথা ঠিক নয়। আর রোজা ভঙ্গের সাথে চুল, নখ ও অবাঞ্ছিত লোম কাটার সাথে কোন সম্পর্ক নেই। রোযা নষ্ট হবার সম্পর্ক হল পানাহার ও সহবাসের সাথে।

7547 views Answered

Related Questions

Next steps