2 Answers
রাসুল (সঃ) রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন ও আলিঙ্গন করতেন।সুতরাং রোজা অবস্থায় স্ত্রীকে চুমু দিলে রোজার কোনো ক্ষতি হবেনা।
যদি রোযা অবস্থায় স্বামী তার স্ত্রীকে সহবাস ব্যতীত চুমু দেয় বা আলিঙ্গন করে তবে তা জায়েয। এতে রোযার কোনো অসুবিধা হবে না। কেননা নবী করীম (সাঃ) রোযা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতেন, আলিঙ্গন করতেন। আয়েশা রা: থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সা. রোযা অবস্থায় (স্ত্রীকে) চুমু দিতেন এবং আলিঙ্গন করতেন। কিন্তু আপন (জৈবিক) চাহিদা পূরণের ক্ষেত্রে তিনি ছিলেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ ক্ষমতার অধিকারী। [বুখারী ১৮৪১ মুসলিম ১১২১] তবে এতে যদি সহবাসে লিপ্ত হয়ে পরার আশঙ্কা থাকে তবে তা মাকরূহ হবে। আর চুম্বন বা আলিঙ্গনের কারণে যদি বীর্যপাত হয়ে যায় তবে দিনের বাকি অংশ রোযা অবস্থায় থেকে পরে উক্ত রোযার কাজা আদায় করবে। কাফ্ফারা আদায় করতে হবে না। এটা অধিকাংশ আলেমদের মত। চুমু বা আলিঙ্গনের কারণে যদি মজী বের হয় তবে এতে রোযার কোন ক্ষতি হবে না। এটা অধিকতর বিশুদ্ধ মত। প্রশ্নটি করার জন্য ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy