1 Answers

আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষ ঘুমালে তার আত্মা বা রুহ আকাশে চলে যায় এবং তাকে আল্লাহর আরশের কাছে সিজদা করার নির্দেশ দেয়া হয়। যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার আত্মা আল্লাহর আরশের কাছেই সিজদা দেয় এবং যে ব্যক্তি অপবিত্র ছিল তার আত্মা বা রুহ আরশ থেকে দূরে সিজদা দেয়। (বায়হাকী, ইমামবুখারী এ হাদীসটি তাঁরআত- তারীখুল কাবীর’ গ্রন্থে বর্ণনা করেছেন)। মহানবী (সাঃ) বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার মাথার কাছে একজন ফেরেশতা রাত্রিযাপন করে এবং ঐ ব্যক্তি জাগ্রত হওয়ার পূর্ব পর্যন্ত দোয়া করতে থাকে, “হে আল্লাহ! তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও কেননা সে পবিত্র অবস্থায় রাত্রিযাপন করছে। (তাবরানী ও বায়হাকী)। সূতরাং ইসলাম ধর্ম অনুসারে ঘুমালে মানুষের আত্মা বা রুহ চলে যায় আল্লাহর কাছে। ঘুম থেকে জেগে ওঠা মানে তার আত্মা বা রুহকে আল্লাহ দুনিয়ার বুকে ফিরিয়ে দেন। আর ফিরিয়ে না দিলে সেই মানুষটির ঘটে মৃত্যু।

5225 views Answered

Next steps