2 Answers
বেশী ঘুম মষ্কিককে ধীরে ধীরে অচল করে দেয়।কাজকর্মে অলসতা দেখা দেয়।দেহের ওজন বৃদ্ধি করে।কথনও কখনও রক্ত চলাচলে সমস্যা দেখা দেয়।আবার অনেক সময় দেখা যায়,অতিরিক্ত ঘুমই ক্লান্তির কারন। এছাড়া সম্প্রতি গবেষনায় দেখা গেছে,অতিরিক্ত ঘুম হৃদরোগের ঝুঁকি বাড়ায়!
অন্তরের রোগসমূহ থেকে আরেকটি হলো অতিনিদ্রা। প্রয়োজনের অতিরিক্ত ঘুম স্বাস্থের জন্য যেমন ক্ষতিকর ঈমানের জন্য তারচেয়ে বেশী ক্ষতিকর। অতিনিদ্রার মাধ্যমে মানুষ অলস হয়, ইবাদতের অমনোযোগী হয়। হাদীসে বর্ণিত হয়েছে। রাসূল (সা.) এর কাছে এক ব্যক্তি সম্পর্কে বলা হলো যে, সে ফজর পর্যন্ত সারারাত ঘুমিয়ে ছিলো। রাসূল (সা.) বললেন, সেতো এমন এক ব্যক্তি যার উভয় কানে বা কোনো এক কানে শয়তান পেশাপ করে দিয়েছে। (বুখারী ৩২৭০) অপর হাদীসে বলা হয়েছে শয়তান মানুষকে গভীর নিদ্রায় নিমজ্জিত রাকার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন ,যখন মানুষ ঘুমায় তখন শয়তান তোমাদের মাথার খুলিতে ৩ টি গিরা লাগায়। প্রতিটি গিরায় সে এই মন্ত্র পড়ে এখনো রাত অনেক আছে,তুমি ঘুমিয়ে থাকো। তা সত্ত্বেও যদি মানুষ সজাগ হয়ে আল্লাহর নাম স্মরণ করে তাহলে একটি গিরা খুলে যায়। তারপর যখন অজু করে তখন আরেকটি গিরা খুলে যায়। তারপর যখন সালাত আদায় করে তখন শেষ গিরাটিও খুলে যায়। অতঃপর সে সকাল বেলা প্রফুল্ল মনে প্রভাত করে। আর যদি সে ঘুম থেকে না জাগে তাহলে অলস চিত্তে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy