2 Answers
জ্বী না ভাই! হাদীস এবং ফিকাহ-ফাতওয়ার কিতাবসমূহ থেকে বুঝা যায় যে, কারো যদি রমযান মাসে দিনে রোযা থাকা অবস্থায় স্বপ্নদোষ হয়, তাহলে তার রোযা নষ্ট হবে না। রাসূল সাঃ বলেন, ﻋَﻦْ ﺍﺑْﻦِ ﻋَﺒَّﺎﺱٍ، ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : ﺛَﻠَﺎﺙٌ ﻟَﺎ ﻳُﻔْﻄِﺮْﻥَ ﺍﻟﺼَّﺎﺋِﻢَ : ﺍﻟْﻘَﻲْﺀُ . ﻭَﺍﻟْﺤِﺠَﺎﻣَﺔُ . ﻭَﺍﻟِﺎﺣْﺘِﻠَﺎﻡُ অর্থ, হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত তিনি বলেন। রাসুল সাঃ বলেছেন, তিনটা জিনিস এমন আছে যার দ্বারা রোযা ভঙ্গ হয় না। এক, বমি । দুই, সিঙ্গা দেওয়া। তিন, স্বপ্নদোষ। (মসনদুল বায্যারঃ ২/২১১ হাদীস নং ৫২৮৭, ছহীহ ইবনে খুজাইমাঃ ১/২৫৪, নসবুর রায়াহঃ ২/৪৪৭) আল্লামা বুরহান উদ্দীন মরগনানী রহঃ বলেন, ﻗﺎﻝ : ﻓﺈﻥ ﻧﺎﻡ ﻓﺎﺣﺘﻠﻢ ﻟﻢ ﻳﻔﻄﺮ অর্থ, যদি ঘুমায় অতপর স্বপ্নদোষ হয়ে গেলে রোযা ভাঙ্গ হবে না। (হেদায়াঃ ১/১২০) মাজমাউন্নাহরে আছে, ﻟﻮ ﺍﻛﻞ ﺍﻭ ﺷﺮﺏ ﺍﻭ ﺟﺎﻣﻊ ﻧﺎﺳﻴﺎ ﻟﻢ ﻳﻔﻄﺮ ﻭﻛﺬﺍ ﻟﻮ ﻧﺎﻡ ﻓﺎﺣﺘﻠﻢ অর্থ, কোন ব্যক্তি ভুলে যদি কোন কিছু খায়, পান করে অথবা স্ত্রী সহবাস করে তাহলে তার রোজা ভঙ্গ হবেনা, তেমনি যদি ঘুমের মাঝে সপ্নদোষ হয় তাহলেও রোজা ভাঙ্গবেনা। (মাজমাউন্নাহরঃ ১/ ৩৬০) উল্লিখিত আলোচনা থেকে জানা যায় যে, কারো যদি রোযার দিনে রোযা অবস্থায় স্বপ্নদোষ হয় তাহলে তার রোযা নষ্ট হবে না। প্রশ্নটি করার জন্য ধন্যবাদ।
রমজান মাসে রোজা অবস্থায় সপ্নদোষ হলে রোজা ভাংবে না।কারন রোজা না ভাঙ্গার যে কারনগুলো রয়েছে তার মধ্যে এটাও একটা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy