2 Answers
দারিদ্রতা দূর করার অনেক দুয়া এবং আমল আছে ।যেমন , ১) প্রত্যেক নামাজের পর ইয়া মুসাব্বিবাল আসবাবে সাব্বির ( ১৫ বার )পড়া । ২) আসতাগফিরুল্লাহা ইন্নাহু কানা গাফফারা প্রতিদিন (৭০ বার )পড়া । ৩) প্রত্যেক ফরয নামাযের পর আয়াতুল কুরসী পড়া , ৪) প্রতিদিন নিয়ম করে আয়াতুল কুরসী পড়বে এবং সাথে সুরাহ্ বাক্বারা এর শেষ ২ আয়াত পড়া । ৫) প্রতিদিন ১০০ বার পড়বে লা-হাও-লা ওয়ালা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ীল আযীম । ৬) শুক্রবার দিন এ ৭০ বার পড়বে আল্লাহুম্মা আকফিনী বিহালালিকা আন হারামিকা ওয়া আগ্-নিনী বিফাদলিকা আম্মান্ ছিওয়াকা ৭) নিয়ম করে চাশতে্র নামায পড়া ।
হযরত আবু নাঈম ও ইবনে আবি শায়বা রহ. একটি আমলের কথা বর্ণনা করেছেন। তাঁরা বলেন, যে ব্যক্তি নিম্নের দুয়া একবার পাঠ করবে- একশ’ বার নয়, মাত্র একবার- আল্লাহ তায়ালা তার সত্তরটি বিপদ দূর করে দিবেন। আর সর্বনিম্ন বিপদ হল দারিদ্রতা। আর অন্যান্য বিপদগুলো এর চেয়ে অনেক বড় বড়। যে ব্যক্তি এই দুয়ার আমল করবে, আল্লাহ তাআলা তার এসব বিপদ দূর করে দিবেন। দোয়া : ﻻﺣﻮﻝ ﻭﻻﻗﻮﺓ ﺍﻻ ﺑﺎﻟﻠﻪ ﻭﻻﻣﻠﺠﺎ ﻭﻻﻣﻨﺠﺎ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﺍﻻ ﺍﻟﻴﻪ বাংলা উচ্চারণ : লা হাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মালজাআ ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লাহ ইলাইহি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy