1 Answers

ঘষাকাচ অমসৃণ হওয়ায় এতে আলোকরশ্মির বিক্ষিপ্ত প্রতিফলন হয়। তাই একে অস্বচ্ছ দেখায়। এখন জলে ভেজালে এই ঘষা কাচের ওপর স্বচ্ছ জলের একটি পাতলা আস্তরণ পড়ে, ফলে অমসৃণ তলটি মোটামুটি মসৃণ হয়ে যায়। এর ফলে এখন ওর ওপর আলোক রশ্মি পড়লে কিছু অংশ ভেতরে প্রবেশ করে আর কিছু অংশের নিয়মিত প্রতিফলন ঘটে। প্রথমটির জন্যে একে স্বচ্ছ দেখায় ও নিয়মিত প্রতিফলনের জন্যে ওকে চকচকে দেখায়।

9008 views Answered

Next steps