1 Answers

এক কথায় বলতে গেলে একজন হ্যাকার হ্যাক করে থাকে তিনটি মূল বিষয়কে সামনে রেখে- ১. স্বীকৃতি, ২. সম্মান ও ৩. খ্যাতি। তবে এটা ঠিক, একজন হ্যাকার স্বীকৃতি, সম্মান ও খ্যাতি অর্জন করার জন্য কাউকে বাহক হিসেবে ব্যবহার করে না। সম্পূর্ণ নিজ সৃষ্টিশীলতা, জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার ও সাধনার মাধ্যমে একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা এবং কিছু নির্দিষ্ট ডিভাইস ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সে তার আত্মপ্রকাশ ঘটায়। প্রত্যেক হ্যাকারের নিজস্ব কিছু চিন্তাভাবনা ও পদ্ধতি থাকে – যা তার সাক্ষ্য বহন করে। হ্যাকিং মূলত চিন্তা ভাবনা, ধারণা, সৃষ্টিশীলতা, জ্ঞান, কৌতূহলের এক অবাক করা সমন্বয়।

4315 views Answered

Next steps