1 Answers
দর্পণের তলটি খুব মসৃণ এবং চকচকে। তাই দর্পণের ওপর আলোক রশ্মি পড়লে রশ্মিগুলির নিয়মিত প্রতিফলন ঘটে, ফলে উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছের বেশিরভাগই দর্পণে প্রতিফলিত হয়ে নির্দিষ্ট পথে আমাদের চোখে এসে পড়ে। ফলে দর্পণের যে অংশে প্রতিফলন ঘটে সেই অংশটিকে খুব চকচকে দেখায়। কিন্তু ঘরের দেওয়াল অমসৃণ এবং খসখসে। তাই দেওয়ালে আলো পড়লে রশ্মিগুলির বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। বিক্ষিপ্ত প্রতিফলিত রশ্মির সামান্য অংশ আমাদের চোখে এসে পড়ে, তাই দেওয়ালকে চকচকে দেখায় না। দেওয়ালটিকে আমরা দেখতে পাই। এছাড়া বিক্ষিপ্ত রশ্মিগুলি দেওয়ালের তল থেকে চারিদিকে ছড়িয়ে যায় বলে, যে কোনো দিক থেকেই দেওয়ালটিকে দেখতে পাওয়া যায়।
8869 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy