1 Answers

বাগদাদে আব্বাসীয় উজির ইয়াহিয়া ইবনে খালিদ প্রমিত আরবির ব্যবহার নিয়ে সিবাওয়েহর সাথে বিতর্ক করেন। বসরার শিক্ষালয় ও কুফার প্রতিদ্বন্দ্বী শিক্ষালয়ের আলকিসাই আলকুফির প্রতিনিধিত্বে এই বিতর্ক হয়।[১৪] এই ঘটনাটি মাসালাত আল জুনবুর বা ভ্রমরের প্রশ্ন নামে পরিচিত কারণ বিতর্কে একটি কথা ছিল, যার অনুবাদ এরূপ “আমি সবসময় ভেবেছি যে কাকড়াবিছের হুল ভ্রমরের চেয়েও যন্ত্রণাদায়ক এবং এ বিষয়ে নিশ্চিত”। সিবাওয়েহ প্রস্তাব করেন। ...ফাইদা হুয়া হিয়া, ইংরেজিতে ... sure-enough he she অর্থাৎ “sure-enough he (the scorpion, masc.) is she (the most painful one, fem)”, আরবিতে এধরনের অবস্থায় is নামক কোনো ক্রিয়াপদ ব্যবহার করতে হয় না। অন্যদিকে কিসাই যুক্তি তুলে ধরেন: …ফাইদা হুয়া ইয়াহা, ইংরেজিতে ... sure-enough he her অর্থাৎ “he is her”। সিবাওয়েহ তত্ত্বীয় ব্যাকরণে তার অবস্থান সঠিকভাবে তুলে ধরেন এবং বলেন যে বিধেয় এর ক্ষেত্রে দ্বিতীয় বিভক্তি কার্যকর নয়। কিন্তু আল কিসাই চারজন বেদুইনকে উৎকোচ দিয়ে নিয়ে আসেন যাতে তার বক্তব্যকে সমর্থন করা হয়। তারা তার বক্তব্যকে সমর্থন করে সিবাওয়েহর বক্তব্য ভুল প্রতিপন্ন করে এবং তিনি এরপর বিতর্ক স্থান থেকে চলে আসেন।

4239 views Answered

Next steps