1 Answers

আবু বিশর আমর ইবনে উসমান ইবনে কানবার আল বিসরি (আনুমানিক ৭৬০-৭৯৬) (আরবি: أبو بشر عمرو بن عثمان بن قنبر البصري‎‎), সাধারণভাবে সিবাওয়েহ নামে পরিচিত (سيبويه) (তার মূল ফারসি নাম ছিল سیبویه Sēbōē), ছিলেন আরবি ভাষার একজন প্রভাবশালী ভাষাবিদ ও ব্যাকরণবিদ। তার লেখা আল কিতাব আরবি ভাষার প্রথম লিখিত ব্যাকরণ। আরবি ব্যাকরণ ও ভাষাতত্ত্বে তার উল্লেখযোগ্য প্রভাব থাকলেও তিনি একজন ফার্সী। তাঁর মাতৃভাষা আরবি ছিল না। তিনি পরবর্তী জীবনে আরবি শেখেন। তাকে আরবি ভাষার সর্বকালের শ্রেষ্ঠ ভাষাবিদ ও সকল ভাষার শ্রেষ্ঠ পন্ডিতদের অন্যতম ধরা হয়। সিবাওয়েহ সিবাওয়েহর মাজারের প্রবেশপথ জন্ম আনুমানিক ৭৬০ মৃত্যু আনুমানিক ৭৯৬ যুগ মধ্যযুগ অঞ্চল মুসলিম পন্ডিত আগ্রহ আরবি ভাষা

9927 views Answered

Related Questions

Next steps