1 Answers
প্লেটো রচিত গ্রন্থাবলীর নাম ও বিষয়বস্তঃ
- এপোলজি (Apology) এথেন্সের আদালতে সক্রেটিস কিভাবে আত্নপক্ষ সমর্থন করেন, এ গ্রন্থে প্লেটো তারই বর্ননা দিয়েছেন,
- ক্রিটো (Crito) তে সক্রেটিসকে একজন বিশ্বস্ত রাজভক্ত হিসেবে দেখানো হয়েছে ;
- ইউথ্রিফ্রনে (Euthyphron) ধর্মের প্রকৃতি,
- ল্যচেস (Laches) এ সাহসিকতা,
- আইয়নে (Ion) অনুধ্যানবিহীন সেনাপতি ও কবি ব্যক্তি সম্পর্কিত,
- প্রোটাগোরাস (Protagoras) এ তার অযথার্থবাদ ও সক্রেটিসের যথার্থবাদের আলোচনা,
- চারমাইডিসে (Charmydes) মিতাচার সম্পর্কে,
- লাইসিসে (Lysis) বন্ধুত্ব সম্পর্কে,
- রিপাবলিক (Republic) গ্রন্থে আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে,
- জর্জিয়াসে (Gorgias) জ্ঞান ও শক্তির তুলনামূলক উৎকৃষ্টতা সম্বন্ধে,
- মেনোতে (Meno) সত্যতা ও জ্ঞানের মাত্রাভেদ, সহজাত ও লৌকিক ধারণার প্রয়োগিক মূল্য সম্পর্কে,
- ইউথিডেমাসে (Euthydemus) সোফিস্টদের ক্ষেত্রে সঠিক আদর্শগত মানদ- বিষয়ক,
- ক্রেটিলাসে (Cratylus) ভাষাতত্ত্ব সম্পর্কে,
- ফিডোতে (Phaedo) আত্মার অমরতা,
- ফিড্রাসে (Phaedrus) তার্কিকদের বিচারের প্রতিবাদ,
- থিয়্যাটিটাসে (Theaetetus) রাষ্ট্র ও দর্শন তথা ইন্দ্রিয়লব্ধ ও বৌদ্ধিক জ্ঞানের অসঙ্গতি সম্পর্কে,
- পারমেনাইডিসে (Parmenides) সত্তা ও জগতের সম্পর্ক,
- সোফিস্টে (Sophist) তাদের ইন্দ্রিয়লব্ধ বিচ্ছিন্ন জ্ঞানের অসারতা এবং সার্বিক প্রজ্ঞালব্ধ জ্ঞানের যৌক্তিকতা প্রদর্শিত হয়,
- ফাইলিবাসে (Philebus) সুখ ও শুভের ধারণা,
- টাইমীয়াসে (Timaeus) সৃষ্টিতত্ত্ব এবং
- লজে (Laws) রিপাবলিকে স্বীয় মন্তব্যের আংশিক প্রত্যাহার এবং রাষ্ট্র ও আইন বিষয়ে মূল্যবান আলোচনা সংযোজিত হয়েছে। (তথ্যসূত্রঃ উইকিপিডিয়া)
2022 views
Answered