1 Answers
সাধারণ অর্থে যােগান বা সরবরাহ বলতে বাজারে কোন দ্রব্যের বিক্রয়যােগ্য পরিমাণকে বুঝায়। কিন্তু অর্থনীতিতে যােগান শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয় , অর্থনীতিতে কোন নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে বিক্রেতা কোন দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে সে দ্রব্যের যােগান বলে । যেমন একটি নির্দিষ্ট সময়ে 400 টাকা মণ দরে । একজন বিক্রেতা 300 মণ পাট বিক্রয় করতে ইচ্ছুক থাকলে ঐ পরিমাণ পাটই হবে পাটের যােগান । দাম ও সময়ের পরিবর্তনের ফলে যােগানের পরিমাণ পরিবর্তিত হয় । এ কারণে দ্রব্যের যােগানের পরিমাণ একটি নির্দিষ্ট দাম ও সময়ের প্রেক্ষিতে বিবেচিত হয়ে থাকে । ●অধ্যাপক মেয়ার্স ( Meyers ) । বলেন , কোন নির্দিষ্ট সময়ে বিভিন্ন সম্ভাব্য দামে কোন দ্রব্যের যে পরিমাণ বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয় তার তালিকাকে যােগান বলে । ”
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy