1 Answers
কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা উৎপন্ন হয়, তার আর্থিক মূল্যেও সমষ্টিকে জাতীয় আয় বলে। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জাতীয় আয়ের সংজ্ঞা প্রদান করেছেন। অধ্যাপক পি এ স্যামুয়েলসন জাতীয় আয়কে একটি প্রবহমান ধারা হিসেবে অবহিত করেন। তাঁর মতে, ‘একটি দেশের উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের বার্ষিক সর্বমোট প্রবাহের আর্থিক পরিমাপ হলো জাতীয় আয়।’ এ সি পিগু জাতীয় আয়কে খাজনা, মজুরি, সুদ ও মুনাফার সমষ্টি হিসেহে অবহিত করেছেন। অধ্যাপক হ্যানসনের ভাষায়, ‘জাতীয় আয় হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে সংগৃহীত সব ব্যক্তিগত আয়ের সমষ্টি।’ সুতরাং, কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের জনগণের অর্থনৈতিক কার্যক্রমের ফলে মোট যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রী এবং সেবাকর্ম উৎপাদিত হয়, তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy