1 Answers

কোন দেশের জনসাধারণের অর্থনৈতিক কার্যাবলির মাধ্যমে প্রতি বছর যে দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে সাধারণত জাতীয় আয় বলে ।    অর্থাৎ একটি দেশে এক বছর সময়ের মধ্যে উৎপাদিত চাল , ডাল , যন্ত্রপাতি , দালানকোঠা ইত্যাদি দ্রব্যের আর্থিক মূল্য এবং চিকিৎসা , শিক্ষকতা প্রভৃতি সেবাকর্মের আর্থিক মূল্য একত্রে যােগ করে জাতীয় আয় পাওয়া যায় । সমাজে মানুষের বিভিন্ন চাহিদা অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্ন দ্রব্য ও সেবাকর্ম উৎপাদিত হয় । তাই জাতীয় আয় কোন স্থায়ী ভাণ্ডার নয় । এটি একটি অবিরাম প্রবাহ । 

8934 views

Related Questions