1 Answers
৩৬৪-[৩১] হুযায়ফাহ্ (রাঃ) হতে বর্ণিত হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক গোত্রের আবর্জনার স্থানে গেলেন এবং (সেখানে) দাঁড়িয়ে প্রস্রাব করলেন। (বুখারী ও মুসলিম) বলা হয়ে থাকে যে, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কোন ওযরের কারণে এরূপ করেছেন। সহীহ : বুখারী ২২৪, মুসলিম ২৭৩। ব্যাখ্যা: রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে গিয়ে পেশাব-পায়খানা করার যে অভ্যাস ছিল এখানে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার বিপরীত করেছেন। এর কারণ সম্পর্কে অনেক অভিমত রয়েছে। কেউ কেউ বলেছেনঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের কল্যাণমূলক কাজে ব্যাস্ত ছিলেন। সম্ভবত দীর্ঘ সময় বৈঠক থাকায় পেশাবের প্রয়োজন প্রখর হওয়ায় দূরে না গিয়ে নিকটেই প্রস্রাব করেছেন। কারণ দূরে গেলে তার ক্ষতি হতো। কেউ কেউ বলেছেনঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধতার বর্ণনা দেয়ার জন্য এটি করেছেন। কেউ কেউ বলেছেনঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পায়খানার ক্ষেত্রে না করে প্রস্রাবের ক্ষেত্রে করেছেন। কারণ পায়খানার অধিক দুর্গন্ধ রয়েছে এবং তা সম্পাদনের সময় কাপড় অধিক উন্মুক্ত করতে হয়। সেক্ষেত্রে দূরে না গেলে সমস্যা রয়েছে। এ হাদীস দ্বারা কোন প্রকার সমস্যা ও অপছন্দনীয় কারণে দাঁড়িয়ে প্রস্রাব করার বৈধতা প্রমাণিত হয়। তবে দাঁড়িয়ে প্রস্রাবের হুকুম নিয়ে আহলি ‘ইলমদের মাঝে মতভেদ রয়েছে। একদল আহলি ‘ইলমের মতে দাঁড়িয়ে প্রস্রাব করা বৈধ যদি প্রস্রাবের ফোঁটা ছিটে এসে গায়ে না লাগে। তাদের সম্পর্কে হুযায়ফার এই হাদীসসহ আরও বহু হাদীস ও সাহাবীগণের নির্দেশ রয়েছে। আর একদলের মতে সমস্যা ব্যতীত দাঁড়িয়ে প্রস্রাব করা মাকরূহ। তারা তদের মতের পক্ষে এমন কতগুলো হাদীস দলীল হিসেবে উপস্থাপন করেছেন যার সবগুলোই ত্রুটিযুক্ত সহীহ নয়। তবে সুস্পষ্ট বক্তব্য হলো রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বৈধতার বর্ণনার জন্যই করেছেন। এটি তার স্থায়ী ‘আমল ছিল না বরং তার স্থায়ী ও অধিকাংশ অবস্থায় ‘আমল ছিল বসে বসে প্রস্রাব করা। = = = = = স্বাভাবিক অবস্থায় দাড়িয়ে পেশাব করা মাকরূহ। কিন্তু যদি এমন স্থানে পেশাব করতে হয়, যেখানে দাঁড়িয়ে ছাড়া করা সম্ভব নয়। যেমন দাঁড়িয়ে পেশাব করার বুথ ছাড়া আর কোন বিকল্প ব্যবস্থা না থাকে, এমন আবর্জনাময় স্থান যে, এখানে বসে পেশাব করলে শরীরে নাপাক লেগে যাবার সম্ভাবনা থাকে ইত্যাদি উজর থাকলে উপরোক্ত সময় দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে। কিন্তু স্বাভাবিক অবস্থায় বা বিকল্প ব্যবস্থা থাকা অবস্থায় দাড়িয়ে পেশাব করা মাকরূহ। হযরত আয়শা রাঃ বলেন-তোমাদের মাঝে যারা বলে যে রাসূল সাঃ দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, তাদের কথা বিশ্বাস করো না। কেননা রাসূল সাঃ কেবল বসেই প্রস্রাব করতেন। (সুনানে তিরমিযী, হাদীস নং-১২, মুজামে ইবনে আসাকীর, হাদীস নং-৩৬৬}
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy