1 Answers

বাক্যাংশ বলতে বোঝায় সমাপিকা ক্রিয়াহীন পদগুচ্ছ, যা একটি পদের কাজ করে। এমন একটি বাক্যাংশ যখন বাক্যের কর্ম রূপে ব্যবহৃত হয় তখন তাকে বাক্যাংশ কর্ম বলে।  যেমন: আমি লোকটিকে ছুটে পালাতে দেখেছি। (উপবাক্যীয় কর্মের সাথে পার্থক্য লক্ষণীয়) কী দেখেছি? উঃ লোকটিকে ছুটে পালাতে। তোমার সারাদিন খেলে বেড়ানো আমি বরদাস্ত করবো না। এই কর্মগুলির মধ্যে সমাপিকা ক্রিয়া নেই এবং এরা একটিই পদের কাজ করছে। তাই এরা বাক্যাংশ।

4914 views