1 Answers
একই ক্রিয়ার একটি বিভক্তিযুক্ত প্রধান কর্ম ও তার পরিপূরক বিভক্তিহীন একটি কর্ম থাকলে বিভক্তিযুক্ত প্রধান কর্মটিকে উদ্দেশ্য কর্ম ও বিভক্তিহীন পরিপূরক কর্মটিকে বিধেয় কর্ম বলে। যেমন: দুটো টাকা কামিয়ে তুমি ধরাকে সরা মনে করছো। এখানে প্রধান কর্ম হল ধরা , সরা তার পরিপূরক। ধরা উদ্দেশ্য কর্ম, সরা বিধেয় কর্ম। গলা শুনে বিকাশকে আমি সুজয় মনে করেছি। এখানে প্রকৃত কর্ম বিকাশ , এটি উদ্দেশ্য কর্ম এবং তার পরিপূরক সুজয়, এটি বিধেয় কর্ম । দেখা যাচ্ছে উদ্দেশ্য কর্মে বিভক্তি আছে ও বিধেয় কর্মে নেই।
6389 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy