1 Answers

মানচিত্রে একটা জিনিস থাকে তাকে বলে স্কেল । সেটা একটু দেখলেই মানচিত্রে সব কিছুর আয়তন আপনি জানতে পারবেন। মানচিত্রের এক পাশে স্কেলটি দেওয়া থাকে।অনেক সময় স্কেল ছাড়াও মানচিত্র আঁকা হয় এবং সেটা যে স্কেলে আঁকা হয় নি সেটা লেখাও থাকে।কিন্তু স্কেলে আঁকা হোক আর না হোক মানচিত্রে সমস্ত জায়গার আনুপাতিক মান কিন্তু সমান হয়।এমার মনে হয় ভূগোল বোধ হয় আপনার বিষয় নয়। তাই বিভিন্ন দেশ মহাদেশ এর আয়তনের অনুপাত আপনি অবগত নন।কিন্তু তাহলেও আপনার কৌতূহলের জন্য আপনার প্রশংসা করতেই হয়। না জানাটা তো অপরাধ নয়। আর জানার চেষ্টা সবসময়েই প্রশংসাযোগ্য।যে কোনো মানচিত্র ভালো করে দেখুন।প্রথমে স্কেল টা দেখুন । তারপর সেই অনুযায়ী আপনি যে জায়গার সম্মন্ধে জানতে চান সেটা দেখুন।পরিষ্কার বুঝতে পারবেন সেই জায়গার আয়তন।তাহলেই দুটি জায়গার তুলনা সহজেই করতে পারবেন। তবে একটা কথা আমি বুঝতে পারলাম না বাংলাদেশের চেয়ে গ্রিনল্যান্ড ছোট এই তথ্যটা আপনি কোথায় পেলেন।বাংলাদেশে কি এরকম পড়ানো হয়।তাহলে কিন্তু এটা খুব ভয়ানক একটা ব্যাপার। যাই হোক গুগল থেকে একটা ছবি আপনার দেখার জন্য দিলাম। এটা দেখলে নিজেই সব বুঝতে পারবেন । এই সব প্রশ্নের উত্তর তো সহজেই গুগলে পেতে পারেন। তাইনা। এটা পড়ার জন্য ধন্যবাদ।

7480 views Answered

Related Questions

Next steps