1 Answers

মূত্রতন্ত্রে বা কিডনিতে পাথর হলে এর চিকিৎসায় ওষুধের ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে অস্ত্রোপচারই হলো পাথর অপসারণের প্রধান উপায়। এই রোগের চিকিৎসায় ওষুধ ব্যবহার করা হয় চারটি প্রয়োজনে। ১. ব্যথা কমানো, ২. ক্ষুদ্রাতিক্ষুদ্র পাথর প্রস্রাবের সঙ্গে বের হয়ে যাওয়ার জন্য সহায়তা করা, ৩. পাথর ভাঙার পর গুঁড়াগুলোকে পানিতে দ্রবীভূত হওয়ার জন্য সহায়তা করা এবং ৪. পুনরায় পাথর তৈরি হতে না দেওয়া। ব্যথার উপশম ও পাথর পুনরায় তৈরি হতে না দেওয়াই হলো ওষুধ প্রয়োগের প্রধান উদ্দেশ্য। কারণ, কিডনিতে বা মূত্রতন্ত্রে একবার পাথর দেখা দিলে সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সব ক্ষেত্রেই দেখা যায় কোনো না-কোনো শল্যচিকিৎসার প্রয়োজন পড়ে রোগীকে সম্পূর্ণ সুস্থ করার জন্য। ডা. মো. শওকত আলম, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিসিজেস অ্যান্ড ইউরোলজি - প্রথম আলো

9296 views Answered

Related Questions

Next steps